1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা এক্সেভেটর (বেকু)’র সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ৯নং ব্রিজের আনলিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত তুষা খানের ছেলে মো: সামিম খান (৫০) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।

পুলিশ জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলটি। এসময় ৯ নম্বর ব্রিজের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা সংস্কার কাজে দাঁড়িয়ে থাকা বেকু গাড়িতে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুর ইসলাম বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলটি। এসময় ৯ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে রাস্তা সংস্কার করার কাজে দাঁড়িয়ে থাকা বেকু গাড়িতে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে মৃত দেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com