1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ফেডারেল রিপোর্টার্স সোসাইটি যমুনা সেতু-টাঙ্গাইল ঢাকা ফোরলেন মহাসড়কের নগরজলফৈ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফেডারেল রিপোর্টার্স সোসাইটি যমুনা সেতু-টাঙ্গাইল ঢাকা ফোরলেন মহাসড়কের নগরজলফৈ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সকালের বার্তাঃ- ফেডারেল রিপোর্টার্স সোসাইটি যমুনা সেতু-টাঙ্গাইল ঢাকা ফোরলেন মহাসড়কের নগরজলফৈ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের দুই পাশে রোপণ করা হয়। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনায় এবং ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন, ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির।

স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক- দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক), যুগ্ম সম্পাদক সাজিদ সরকার।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে, তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার দায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহণ করে, তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।

গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, “প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সব সময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। যেখানে আমরা একত্রে নতুন গাছ লাগাচ্ছি, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, বরং একটি বার্তা দেওয়া, সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে, এবং প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।”

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচি পালনের জন্য ফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com