1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে ইনতিজার শিশুবৃত্তি-২০২৪: বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

টাঙ্গাইলে ইনতিজার শিশুবৃত্তি-২০২৪: বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

সৈয়দ মহসীন হাবীব সবুজঃ-

টাঙ্গাইলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইনতিজার শিশুবৃত্তি-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় টাঙ্গাইলের বিবেকানন্দ হাই স্কুল ও কলেজের দোতালায় মিলনায়তনে ইনতিজার শিশু বৃত্তির প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক ইনতিজারের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।উদ্বোধক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, প্রধান আলোচক টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু। ধন্যবাদ জ্ঞাপনে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কোর্টের এপিপি ও সহ-সভাপতি টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বাস সমিতি অ্যাডভোকেট মোঃ মোবারক হোসেন এমএ, এলএলবি। আরো উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনারের স্বত্বাধিকারী সাজ্জাদুল বারী ও চিত্রগ্রহণে হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ও মোঃ শফিকুল ইসলাম, মো: জহিরুল ইসলাম, আব্দুর রশিদ, সৈয়দ মঞ্জুর মোরশেদ,বাবলু মিয়া

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দিতে আয়োজিত এই আয়োজনে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, ইনতিজার শিশুবৃত্তি শুধু একটি বৃত্তি পরীক্ষা নয়; এটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সাহস জোগানোর ও পরীক্ষা ভীতি দূরীকরণের এক অনন্য মাধ্যম। মেধাবীদের যথাযথ স্বীকৃতি ও উৎসাহ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা আরও বিকশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ পূর্বক জানান, এই অর্জন তাদের আরও আত্মবিশ্বাসী করেছে এবং ভবিষ্যতে তারা আরও ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর আরও বড় পরিসরে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হওয়া এই আয়োজন উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com