1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে হাজার জনতার বিক্ষোভ

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে হাজার জনতার বিক্ষোভ

সকালের বার্তাঃ-  টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে ৪ মার্চ তার নিজ ইউনিয়ন সহদেবপুরে হাজার হাজার জনতা বিক্ষোভ করেছে। উল্লেখ্য,গত ৩ মার্চ একটি শালিশী বৈঠকে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।৪ মার্চ সকাল থেকেই শুকুর মাহমুদের এলাকায় তার অনুসারী বিক্ষুব্ধ জনতা সহদেবপুর খেলার মাঠে জমায়েত হতে থাকে।

সময় বাড়ার সাথে সাথে মানুষ বাড়তে থাকে।এক পর্যায়ে মাঠটি পরিপূর্ণ হয়ে যায়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে সাকরাইল গ্রাম আক্রমণ করতে এগিয়ে যেতে থাকে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাধারণ জনগণকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ জনতা পুনরায় খেলার মাঠ ও সহদেবপুর বাজারে একত্রিত হয়ে সমাবেশ করতে থাকে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কমিশনার মোহাম্মদ আলী, বিএনপি নেতা সামশুল ফকির, আবুবকর মল্লিক, যুবদল নেতা রাজা ও শুকুর মাহমুদের ছেলে মেহেদী হাসান প্রমুখ। বিক্ষুব্ধ জনতা পুনরায় মিছিলের জন্য প্রস্তুতি নিতে থাকলে শুকুর মাহমুদ এম্বুলেন্সে করে তার এলাকার চলে আসেন। তিনি এম্বুলেন্সে বসেই বিক্ষুব্ধ জনতাকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। শুকুর মাহমুদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ বাড়ি ফিরে যায়। এ বিষয়ে শুকুর মাহমুদ সাংবাদিকদের জানান, ” কয়েকদিন আগে মুলিয়া ও সাকরাইল গ্রামের যুবকদের মধ্যে একটি গন্ডগোল হয়।এটি মীমাংসার জন্য আমাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। শালিশে সাঁকরাইলের পক্ষ উপস্থিত না হওয়ায় পরবর্তী তারিখে শালিশের সিদ্ধান্ত নেয়া হয়।এরই মধ্যে সাঁকরাইলের কয়েকজন যুবক হঠাৎ করে উচ্চ স্বরে কথা বলতে থাকে। এক পর্যায়ে আমার মাথায় আঘাত লাগে প্রচুর রক্তক্ষরণ হয়।” শুকুর মাহমুদ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুকুর মাহমুদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতার করার আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com