1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় গ্রেপ্তার ১

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্মীয় অবমাননা কর পোষ্ট এবং সর্বশেষ মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। নবীনূর ইসলাম গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের জাহের আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীনূর ইসলাম দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধর্মীয় অবমাননাকর পোষ্ট দিয়ে আসছিলেন। সর্বশেষ মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে তার ফেসবুক আইডি থেকে পোষ্ট দেয়। এটা স্থানীয়দের নজরে আসলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। সোমবার বিকেলে স্থানীয় শফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি ক্বারী মেরাজ মিয়াসহ স্থানীয় লোকজন নবী নুর ইসলামের বসতবাড়ি থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি হস্তগত করেন। এই সময় তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তিসহ বিভিন্ন ধর্মীয় অবমাননাকর পোষ্ট দেখা যায়। এরপর নবীনূর ইসলামকে দেওহাটা এলাকার জনৈক আমিনুরের ইটভাটার কাছে পেয়ে স্থানীয়রা তাকে ধরে ফেলে গণপিটুনি দেয়।

পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে দেওহাটা এলাকার শফিকুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে নবী নূর ইসলামকে টাঙ্গাইল আদালতের মাাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী নবীনূর ইসলামকে মঙ্গলবার আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com