1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মির্জাপুর ট্রাকের ধাক্কায় ওসিসহ ৫ পুলিশ আহত, নিহত ১

মির্জাপুর ট্রাকের ধাক্কায় ওসিসহ ৫ পুলিশ আহত, নিহত ১

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন ট্রাকে থাকা আরো তিন ব্যক্তি। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকে থাকা, আলআমিন, ইলিয়াস ও তুষার।

আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস নামে একজন মৃত্যুবরণ করেন। এই নিউজ লেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কোন ঠিকানা সনাক্ত করা যায়নি।
জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসেন।

পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ওসি সহ পাঁচ পুলিশ সদস্য ও ট্রাকে থাকা দুই জন গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন।

মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com