1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

সকালের বার্তাঃ- শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারী-বেসরকারী বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে এবং আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া, ও চিকিৎসা ভাতা প্রদান, ই.এফ.টি সমস্যার দ্রæত সমাধানসহ ১০ দফা দাবী নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) টাঙ্গাইল জেলা শাখার বেসরকারি শিক্ষ-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির (বি.টি.এ) সাধারন সম্পাদক শামীম আল মামুন জুয়েল। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহাজ্জত হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ প্রত্যেক উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। বক্তরা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। দাবী না মানলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান মনির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com