1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ 

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ 

সকালের বার্তাঃ-  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান। নিহতরা হলেন-উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১৩) স্থানীয়দের বরাতে এসআই আতিকুর রহমান জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি যমুনা সেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশরাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com