1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন ৫ দিনের রিমান্ড 

কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন ৫ দিনের রিমান্ড 

সকালের বার্তাঃ-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গোড়াই হাইওয়ে থানার সামনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় টাঙ্গাইল-৫ সদর আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনকে মির্জাপুর থানায় ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনা হয় বলে থানা সুত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।

জানা গেছে, গত ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচী চলছিলো। এসময় একদল বহিরাগত দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। ওই সময় গুলিতে জেলার গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হয়। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ছানোয়ার হোসেন এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৫ ফেব্রæয়ারী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাবেক এমপি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ মার্চ টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রুমি খাতুনের আদালতে ছানোয়ার হোসেনকে হাজির করা হয। মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (০২ এপ্রিল) ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় আনা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে ৫ দিনের রিমান্ডে মির্জাপুর থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com