1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও ১জন গ্রেফতার

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও ১জন গ্রেফতার

সকালের বার্তাঃ- সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে অপহৃত ভিকটিম ময়মনসিংহে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার। টাঙ্গাইল সদর থানা এলাকার বাসিন্দা ভিকটিমের মাতা টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেন যে, আসামী মোঃ নাহিদ (১৮), পিতা-মোঃ দুলাল, সাং-চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা-টাঙ্গাইল প্রায় তার মেয়েকে রাস্তা-পথে দেখা পেলে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার তারিখ ০৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন মীরপুর সাকিনস্থ বাদীর বাড়ীর পার্শ্বে মাদ্রাসা থেকে কোরআন শরীফ পড়ে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী মোঃ নাহিদ (১৮) সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখঃ ০৯/০৩/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) ।

এরই প্রেক্ষিতে, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৮ এপ্রিল ২০২৫ খ্রি. রাত অনুমান ০১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ মামলার এজাহারনামীয় আসামী মোঃ নাহিদ (১৮), পিতা-মোঃ দুলাল, সাং-চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com