1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
গাজায় নিরস্ত্র মুসলিমদের নির্বিচার হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মানববন্ধন

গাজায় নিরস্ত্র মুসলিমদের নির্বিচার হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মানববন্ধন

সকালের বার্তা:- ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের রাফা ও গাজায় নিরস্ত্র মুসলিমদের উপর নির্বিচারে নারী ও শিশুদের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু ও শামীমুর রহমান খান শামীম, মহব্বত হোসেন, সভাপতি মাহফুজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মনোয়ার হোসেন, জুয়েল, ফুয়াদ হাসান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুক্তার হাসান (সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া (সাংবাদিক) প্রমুখ। এছাড়াও জেলা, থানা, ও পৌর ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা
অবিলম্বে ফিলিস্তিনির গাঁজা ও রাফায় নিরস্ত্র মানুষের উপর বর্বরতা ও নির্যাতন বন্ধের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com