1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ফিলিস্তিন এবং ভারতে গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইলে হেফাজতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ফিলিস্তিন এবং ভারতে গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইলে হেফাজতের বিক্ষোভ

সকালের বার্তাঃ- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ফিলিস্তিন এবং ভারতে গণহত্যা বন্ধের দাবিতে
টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মালেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী, টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম,টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা মোঃ হারুন আর রশিদ,মাওলানা মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা কে এম আনসার আলী, মুফতি রফিকুল ইসলাম, মুফতি আবু বকর, মাওলানা সাদিমুল্লাহ সাদ্দাম, মাওলানা মোস্তফা কামাল প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দেশ জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com