1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাংগাইলের নাগরপুরে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে

টাংগাইলের নাগরপুরে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে

মোঃকবির হোসেনঃ-
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেসার্স তিরছা ব্রিকস (এম,টি,বি) ফিল্ডে বিনিয়োগকারিদের অর্থ ফেরত ও প্রতারণার অভিযোগে ভাটা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে (২৮শে এপ্রিল) টাঙ্গাইল আরিচা মহাসড়কে তিরছা ব্রিকসের সামনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারি ও এলাকাবাসি এ মানববন্ধবনের আয়োজন করেন। ভুক্তভোগী গ্রাহক, স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিরছা ব্রিকসের মালিকরা অগ্রিম টাকা নিয়ে সময় মতো ইট সরবরাহ করেনি। আমাদের প্রতিশ্রুত পণ্য না দিয়ে কয়েক বছর যাবত শুধু কালক্ষেপণ করে যাচ্ছেন। এখন অর্থ ফেরতের জন্য ধর্ণা দিয়েও কোনো সুরাহা হচ্ছে না। বক্তারা আরও অভিযোগ করেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে মেসার্স তিরছা ব্রিকস এর মালিক মো, নজরুল ইসলাম উধাও। এটি পরিকল্পিত প্রতারণা। টাকা ফেরত চাইলে এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ করেন মানববন্ধনে আসা ভুক্তভোগীরা। এই প্রতারনার ফলে নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী গ্রাহকরা। বক্তারা তিরছা ব্রিকসের মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান প্রসাশনের কাছে।
এসময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক বারী, মো. আমিনুল রহমান, ফজলুল হক, শাহজাহান মিয়া, মো. রজব আলী, মোছা. আলো বেগম, প্রমুখ। মানববন্ধনে আরো মো. আনিসুর রহমান (শাহিন), মো. মোকলেছুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. শুভ সরকার, মো. খোকন, মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান, মো. বিল্পব, টিটু, সবুজসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com