1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মির্জাপুরে শ্রমিক দল নেতা হত্যায় ২ নারীসহ গ্রেপ্তার ৩

মির্জাপুরে শ্রমিক দল নেতা হত্যায় ২ নারীসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র শ্রমিক দল নেতা ফজল হক খুনের ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ এপ্রিল) রাতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সখিপুর উপজেলার হাতিবান্দা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের মৃত. সিরাজ মিয়ার স্ত্রী গুলবাহার বেগম (৫৫), পুত্রবধূ আনোয়ার হোসেনের স্ত্রী রোমেনা বেগম (৩৭) ও গেচুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে জাফর মিয়া (৩২)।

গতকাল রবিবার সকালে ফজল হকের ফুপাতো ভাই মাসুদ পারভেজ তার ভগ্নিপতি হাতিবান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন, বোন রোমেনা বেগম ও বোনের শাশুরি গুলবাহার বেগমসহ আত্মীয়স্বজন এবং ভাড়া করা লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে স্বজ্জিত হয়ে ফজল হকের জমিতে বেড়া দিতে যান।

খবর পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে প্রতিবাদ করতে ঘটনাস্থলে গেলে ফজল হককে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন তারা। এ সময় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম এবং ছেলে মনিরুজ্জামানকেও পিটিয়ে আহত করা হয়। তারা জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

গতকাল রাতেই ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম ২৩ জনের নাম উল্লেখ এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় খুনের মামলা করেন।

রাতে পুলিশ মাসুদ পারভেজের বোন রোমেনা বেগম, শাশুরি গুলবাহার বেগম এবং জাফর মিয়াকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, ‘ফজল হক খুনের ঘটনায় তিন জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com