মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সকালের বার্তাঃ- টাঙ্গাইল সখিপুর থানাধীন কালিয়া ইউনিয়ন এর ধলাপাড়া গ্রামস্থ মোঃ আজিজুর রহমানের বসতবাড়ির ভিতর হতে মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাংগাইল ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০২ মে ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকায় টাংগাইল জেলার সখিপুর থানাধীন কালিয়া ইউনিয়ন এর ধলাপাড়া গ্রামস্থ মোঃ আজিজুর রহমানের বসতবাড়ির ভিতর হতে ১।মোঃ আজিজুর রহমান (৫০), পিতা- মোঃ মতিয়ার রহমান, সাং- ঘোনার চালা (ধলাপাড়া), ২। মোঃ মাসুদ রানা @ মাসুম, পিতা- মোঃ সোনা মিয়া, সাং- বড় চওলা, উভয় থানা- সখিপুর, জেলা- টাংগাইল কে ৯১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ও মাদকদ্রব্য ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য -২৭,৩০০/-(সাতাশ হাজার তিনশত টাকা মাত্র)
এ ঘটনায় টাংগাইল জেলার সখিপুর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply