1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার 

দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার 

সকালের বার্তাঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ের ফলাফলে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট মনোনীত হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
বুধবার (৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে।
মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। পরবর্তীতে তিনি কক্সবাজার, চট্রগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া এবং জয়দেবপুর পিটিয়াইয়ের সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
এ ছাড়াও তিনি নানা ধরনের সামাজিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের  সম্মাননা পেয়েছেন।মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা থেকে  তিনি
‘ভাষার মিছিলে অগ্রণী যাঁরা’ নামক একটি বই সম্পাদনা করেছেন।
রফিকুল ইসলাম তালুকদার বলেন,এই অর্জন আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতার ফল।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সকল মহৎপ্রাণের প্রতি, যাঁরা আমাকে সবসময় উৎসাহিত করেছেন, পাশে ছিলেন এবং আমার উপর আস্থা রেখেছেন। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে, এবং আগামীতেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com