1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সকালের বার্তাঃ-
উজ্জ্বল মিয়া : জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার(১৭ মে) বেলা ১২ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ , খায়রুল ইসলাম সাগর জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, তাইজুল ইসলাম টুটুল, সভাপতি জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখা,কামরুজ্জামান, সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখা, সাংবাদিক নেতা মো,সাইফুল ইসলাম সবুজ। এলাকা বাসির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ি মো,সোরহাব হোসেন,মো, চাঁন মিয়া, মো,আজাহার মিয়া, মো,মাসুম মিয়া,মো,ময়না মিয়া,রাজিব মিয়া,হুমায়ুন কবিরসহ অনেক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী ও হুকুমদাতা কায়ছার রেজভী রিপন, হামলার বাস্তবায়নকারী শিউলী মেম্বার ও তার ছেলে কিশোর গ্যাং লিডার শিহাব, ছোট ছেলে কিশোর গ্যাং সদস্য ছোয়াদ, মাজিদুল ইসলাম ও সোহাগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিক উজ্জ্বল মিয়ার ওপর ন্যক্কারজনক হামলা প্রমাণ করে, কুচক্রি মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে সাংবাদিকরা বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com