1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই, কসাইয়ের ৫০ হাজার টাকা

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই, কসাইয়ের ৫০ হাজার টাকা

সকালের বার্তাঃ- টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এতে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। শুক্রবার (১৬মে) সকালে শহরের বটতলা বাজারে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায় শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো সুবেল মিয়া দীর্ঘদিন যাবত বাজারে মাংস ব্যবসা পরিচালনা করে আসছে।
শুক্রবার বটতলা বাজারে পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ ছিল ।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম বলেন, সংবাদ ভিত্তিতে শহরের বটতলা বাজারে সোহেল মাংসের ঘরে একটি গর্ভবতী গরু জবাই করা হয়েছে জানতে পেরে সেখানে সেই গর্ভবতী গরুটি পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল জানান সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে উপস্থিত হই। সেখানে মাংস ব্যবসায়ী সুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলো তিনি অকপটে সব দোষ স্বীকার করে নেন। এরপর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ৭০ কেজি মাংস জব্দ সবার সামনে মাটিতে পুতে রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও এএস আই মিলন সহ থানা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com