1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মহাসড়কে আবারও বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি

মহাসড়কে আবারও বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি

সকালের বার্তাঃ-

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮-১০ জন নারী যাত্রীদের শ্লীলতাহানিও করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু ঘটে নেয়। এ ঘটনায় বুধবার বিকালে বাসের যাত্রী মিনু মিয়া বাদি অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামী করে হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় শ্লীলতাহানির কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী উঠে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুড়ি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালকসহ সকলের চোখ, মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্তর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশী করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনাগহনা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এসময় একাধিক নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোরে থানা পুলিশকে জানালে পুলিশ বাসটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।

বাসের যাত্রীরা বলেন, দেশীয় অস্ত্রের মুখে আমার সব কিছু লুট করা হয়েছে। টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশীর সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে। তার চোখমুখ বাঁধা ছিলো। পরে ভোর টাঙ্গাইলে বাসটি রেখে ডাকাতদল পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এক যাত্রী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের  ডিবি ও সদর থানাসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com