বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় বাদী মোছাঃ শেফালী খাতুন (৩২), পিতা- মোঃ সেকেন্দার আলী, সাং-স্যান্ডালপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, ভিকটিম মিজানুর রহমান (৪০) কাঁচামাল (সবজি) ব্যবসায়ী পাশাপাশি স্যান্ডালপুর গ্রামের বাইতুল আমান নূরানী হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিবাদীগণ উক্ত মাদ্রাসার আনুমানিক ০১ (এক) শতাংশ জমি জোরপূর্বক ভোগদখল করে আসছিল। ভিকটিম মিজানুর রহমান উক্ত মাদ্রাসার সেক্রেটারীর দায়িত্বে থাকায় এলাকাবাসী সহ উক্ত জমি পরিমাপের জন্য ০২ মে ২০২৫ তারিখ দিন ধার্য করে। কিন্তু বিবাদীগণ জমি মাপার বিষয়ে আন্তরিক ছিলেন না। এই ঘটনার জের ধরে ০২ মে ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকায় বিবাদীগণ ভিকটিম মিজানুর রহমান (৪০)কে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন ভাইঘাট বাজারস্থ জনৈক মিন্টু তালুকদারের মার্কেটের পিছনে অন্ধকার গলির সিড়ির নিচে ডেকে নিয়ে লোহার রড দিয়ে এলোপাথারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ভাইঘাট বাসষ্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন জনৈক সাইদুর রহমানের বন্ধ দোকানের সামনে ফেলে যায় । এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ শেফালী খাতুন (৩২) বাদী হয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ- ০৪ মে ২০২৫, ধারা-১১৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-২, র্যাব-৩, মগবাজার, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৭:৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন খাজে দেওয়ান (১ম লেন), ৫৫/১, পুতুল জুয়েলার্সের সামনে থেকে মিজানুর রহমান (৪০) হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী শিপন তালুকদার (৪২), পিতা- লেবু তালুকদার, সাং-নরিল্যা রাধাকৃষ্ণপুর, থানা- ধনবাড়ি, জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply