বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সকালের বার্তা:- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, ময়মনসিংহ এর যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার বাসাইল থানার খন্দকার শরিফুজ্জামান রঞ্জু (৪২) হত্যা মামলার এজাহারনামীয় ০১(এক) আসামী গ্রেফতার টাঙ্গাইল জেলা বাসাইল থানায় বাদী মোছাঃ নুরী আক্তার (৩৫) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, ভিকটিম মৃত খন্দকার শরিফুজ্জামান রন্জু (৪২) বৃজ মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্র, টাঙ্গাইল এর একজন কর্মচারী ছিল। ঘটনার দিন গত ২৩ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ০০.৪০ ঘটিকায় ভিকটিম সহ উক্ত চিকিৎসা কেন্দ্রের ৬ জনের একটি টিম আসামী মনির হোসেন (৫০) এর আবেদনক্রমে তার মাদকাসক্ত ছেলে ১নং আসামি ফরিদ (২৫) কে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার জন্য তার বাড়ীতে আনতে গেলে ১নং আসামীসহ অন্যান্য আসামীগণ উক্ত রেসকিউ টিমের উপর আক্রমন করে এলোপাথারি মারপিট করে। এতে ভিকটিম খন্দকার শরিফুজ্জামান রন্জু গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ ২০২৫ খ্রি. রাত ০৯:১০ ঘটিকায় ভিকটিম খন্দকার শরিফুজ্জামান রন্জু (৪২) মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য মানব বন্ধন করে এবং নিহতের স্ত্রী মোছাঃ নুরী আক্তার (৩৫) বাদী হয়ে টাঙ্গাইল জেলার
বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-২৪/০৩/২০২৫, ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২৫ মে ২০২৫খ্রি. রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর গোবাদিয়া এলাকা থেকে খন্দকার শরিফুজ্জামান রন্জু (৪২) হত্যা মামলার এজাহারনামীয় ৪নং আসামী তালেব খা (৬০), পিতা-মৃত সুমেজ খা, সাং-কাশিল পশ্চিমপাড়া, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার বাসাইল থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply