1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাংগাইলের নাগরপুরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতা

টাংগাইলের নাগরপুরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতা

মোঃকবির হোসেন স্টাফ রিপোর্টারঃ- টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামে অনলাইনে জুয়া খেলায় বাঁধা দেয়ায় মো. খলিলুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকির পর থেকে খলিলুর রহমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। হুমকি প্রদানকারী ওই গ্রামের মৃত আলাবক্স এর ছেলে মো. আফাজ উদ্দিন (৫০) ও মো. আমির আলীর ছেলে মো. সেলিম মিয়া (৩০)। এদিকে নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী খলিলুর রহমান নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী করেছেন।
জানা যায়, নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের আফাজ উদ্দিন ও সেলিম মিয়ার সাথে কিছু দিন ধরে ঝামেলা চলছে। সেলিম মিয়ার বিরুদ্ধে এলাকায় যুবকদের মোবাইলে অনলাইনে জুয়ার অ্যাপ ডলার বেচা কেনার অভিযোগ রয়েছে।
স্থানীয় একধিক যুবক জানান, সেলিম অনলাইনে জুয়ার ব্যবসা করে রাতারাতি বাড়ীতে বিলন্ডিং করছে। তার গ্রহক সংখ্যা অনেক। প্রতিদিন ৪০০/৫০০ ডলার বেচা কেনা করে। কেউ কিছু বললে, তাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে।
খলিলুর রহমান বলেন, আফাজ উদ্দিন ও সেলিম মিয়া এলাকার খারাপ প্রকৃতির লোক। তারা অনলাইনে জুয়া খেলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে চলছে। আমি জুয়া খেলার বিষয়ে নিষেধ করি। গত ১৬ মে সকালে বাড়ী থেকে আমি বের হয়ে বাজারের উদ্যোশে রওয়ানা হই। রাস্তায় আফাজ ও সেলিম মিয়া মিলে আমাকে গালাগালি করে। আমি এর প্রতিবাদ করলে সেলিম মিয়া আমাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে নিরাপত্তা চেয়ে আমি নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী করি।
এবিষয়ে জানতে চাইলে সেলিম মিয়া জানান, আমি অনলাইন জুয়ার সাথে জড়িত নই। যারা এসব বক্তব্য দিয়েছে তারা সবাই খলিলের আত্মীয় স্বজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com