1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

সকালের বার্তাঃ-  টাঙ্গাইল রেলস্টেশনের ১ নং প্লাটফর্মের উত্তর পাশে ল্যামপোস্টে বিদ্যুস্পৃষ্টে লিমন সরকার নামে এক যুবকের মৃত্যুর প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে টাঙ্গাইল রেলস্টেশনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, সদর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহীন, লিমন সরকারের বাবা লিটন সরকার, মা শেফালী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ইতিপূর্বে নানা বিষয়ে স্টেশন মাষ্টারসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে এই বিষয়ে তারা কোন কর্ণপাত করেননি। স্টেশন মাস্টার অনিক, সহকারি স্টেশন মাস্টার সবুজ ও নাজমুল, টিসি রাম কিশোর, পোস্টার রায়হান, ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, ইলেকট্রিক্যাল ইনচার্জ ফজলে রাব্বি, পয়েসম্যান খালেকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারনে গত ৭ জুন বিদ্যুৎস্পৃষ্টে লিমন সরকার মৃত্যুবরণ করেন। এ বিষয়ে সঠিক বিচার না পেলে চলন্ত ট্রেন থামানোসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com