1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ভূঞাপুরে ‘মব’ সৃষ্টি করে গণপিটুনি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬

ভূঞাপুরে ‘মব’ সৃষ্টি করে গণপিটুনি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬

সকালের বার্তাঃ-  টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে মো. আ. মালেক (৫৫) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে প্রকাশ্যে গণপিটুনি দেওয়ার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) কিাল সাড়ে ৫টার দিকে ভূঞাপুর পৌরসভার নতুন কাঁচা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্য ও জনগণের হস্তক্ষেপে আ. মালেক প্রাণে রক্ষা পান। ভুক্তভোগী মো. আ. মালেক ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের মৃত এছাক আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ভূঞাপুরের বাহাদীপুর গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে ইলিয়াস জামান(৪০), ঘাটাইলের আথাইল শিমুল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আজগর বাকা(৪০) ও তার ছেলে সজিব (২১), মৃত মোহাম্মদ আলীর ছেলে আ. ছামাদ (৪০), ছামাদের ছেলে ইকন (২০) ও মফিজের ছেলে রহিম (২০)। এ ঘটনায় ঘাটাইলের আথাইল শিমুল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে বারেক (৪০) ও আকাব্বর আকা (৫০), আকাব্বর আকার ছেলে রেজাউল (২৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ (৫০) সহ অজ্ঞাত আরো ৫-৭ জন জড়িত। তারা পলাতক রয়েছেন।

ভূঞাপুর থানায় দায়ের করা অভিযোগে প্রকাশ, মালেকের সঙ্গে একই এলাকার আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সমঝোতায় আসেনি। উপরন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার বিকালে ভূঞাপুর নতুন কাঁচা বাজারে জাম কেনার সময় মালেক মন্ডলকে অতর্কিত ভাবে হামলা করে।

এক পর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজের দিকে দৌঁড় দেন। তখন হামলাকারীরা ‘মোবাইল চোর’ বলে চিৎকার করে পিছু নিয়ে কলেজ মাঠের সামনে গিয়ে আবারও মালেক মন্ডলকে ধরে মারধর শুরু করে। পরে কলেজ চত্বরের লোকজন সহ সেনা ক্যাম্পের সদস্যরা মালেককে উদ্ধার করে ও দুই জন হামলাকারীকে আটক করে ভূঞাপুর থানায় প্রেরণ করে। এসময় বাকী হামলাকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও মালেকের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৬ জনকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ভূক্তভোগী মালেক মন্ডল জানান, তিনি বৃহস্পতিবার বিকালে বাজারে বাচ্চাদের জন্য জাম কিনতে গিয়েছিলেন। জাম কেনার এক পর্যায়ে হঠাৎ ইলিয়াস কিছু জাম হাতে নিয়ে অতর্কিতভাবে তার মুখ চেপে ধরে ও আজগর বাকা বলেন ‌’শালার পুতেরে শেষ করে দে’। তখন তাদের সাথে থাকা অন্যরা দলবদ্ধ ভাবে তার উপর হামলা করে।

পরে কৌশলে দৌঁড়ে পালিয়ে কলেজের দিকে গেলে সেখানেও আবার তাকে ‘মোবাইল চোর’ অপবাদ দিয়ে মব সৃষ্টি করে গণপিটুনি দেয়। সেই সময় মাঠে থাকা সেনা সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে সেনা সদস্যরা ইলিয়াস ও আজগর বাকাকে আটক করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com