1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
রাস্তায় ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার সন্দিগ্ধ ০১আসামীকে গ্রেফতার করছে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল

রাস্তায় ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার সন্দিগ্ধ ০১আসামীকে গ্রেফতার করছে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল

সকালের বার্তাঃ-   সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় রাস্তায় ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার সন্দিগ্ধ  ০১ (এক) জন আসামী গ্রেফতার
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় বাদী মোঃ আবুল বাশার (২৮) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি.সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় ১৯,৯৮,৪৫০/-(উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল মোট ৬০ (ষাট) ড্রাম তেল রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১ ট্রাকে করে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে। ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে একটি হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামায়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ১৪ জুন ২০২৫ খ্রি. দুপুর অনুমান ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডষ্টোর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামী ১। মোঃ অলি আহমেদ (৪৩), পিতা-মোঃ সুরুজ আলী, সাং-শিবাশ্রম, থানা- মদন, জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com