1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
আঃ জব্বার মিয়া (৭০) হত্যা মামলার এজাহারনামীয় ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করছে র‌্যাব সিপিসি-৩

আঃ জব্বার মিয়া (৭০) হত্যা মামলার এজাহারনামীয় ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করছে র‌্যাব সিপিসি-৩

সকালের বার্তাঃ-  সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক অভিযানে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আঃ জব্বার মিয়া (৭০) হত্যা মামলার এজাহারনামীয় ০৩ (তিন) জন আসামী গ্রেফতার

টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় বাদী মোছাঃ পলি আক্তার (৩০) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, ভিকটিম মৃত আঃ জব্বার মিয়া (৭০) ও এজাহারনামীয় আসামিদের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায়, ঘটনার দিন গত ১৯/০৫/২০২৫ খ্রি. সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন সুদামপাড়া সাকিনস্থ চৌরাস্তার মোড়ে ভিকটিম আঃ জব্বার মিয়া (৭০) এর সাথে আসামীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিগণ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ও তার পরিবারের লোকজনের উপর হামলা করে। এতে ভিকটিম আঃ জব্বার কে গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে ভিকটিমকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭:২৫ ঘটিকায় ভিকটিম আঃ জব্বার মিয়া (৭০) মৃত্যুবরন করেন। এ ঘটনায় নিহতের ছেলের স্ত্রী পলি আক্তার (৩০) বাদী হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তাং-১৯/০৫/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬(২)/১৪৯ পেনাল কোড-১৮৬০। ঘটনার পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ জুন ২০২৫ খ্রি. রাত্রি অনুমান ১৮:৪৫ ঘটিকায় গাজিপুর জেলার কালিয়াকৈর থানাধীন বটতলা দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আঃ জব্বার মিয়া (৭০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি ১। আঃ মান্নান (৪৫), পিতা-মৃত সিরাজ উদ্দিন ওরফে শিরু মিয়া, ২। আকলিমা বেগম (৩৫), ৩। রাবিয়া বেগম (৪২), উভয়ের স্বামী-আঃ মান্নান, সর্ব সাং-সুদামপাড়া, ইউপি-মামুদনগর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com