বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- টাঙ্গাইল মির্জাপুর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামি শাহরিয়ার তাহসিন (২৩)‘কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র্যাব-৭, চট্টগ্রাম
মামলার এজাহারসূত্রে জানা যায় যে, বিবাদী শাহরিয়ার তাহসিন (২৩) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিকটিমের পরিচয় হয়। গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় বিবাদী শাহরিয়ার তাহসিন (২৩) ভিকটিমকে দেখা করতে বলে। ভিকটিম দেখা করতে গেলে আসামী শাহরিয়ার তাহসিন (২৩) অন্য আসামীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-০৬/০৪/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭/৯(১)/৩০। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ জুলাই ২০২৫ খ্রি. অনুমান ১৯:১৫ ঘটিকায় সদর কোম্পানি, র্যাব-৭, চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রিং রোড এলাকা হইতে উক্ত মামলার এজাহারনামীয় ১নং বিবাদী শাহরিয়ার তাহসিন (২৩), পিতা- মোঃ হোছেন @ বাকু, সাং-রৌফাবাদ (মামারগলি), থানা- পাঁচলাইশ, জেলা- চট্রগ্রাম‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply