1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
কালিহাতীতে অবঃ সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিহাতীতে অবঃ সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

oppo_2

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের কালিহাতীতে অবঃ সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত অভিযোগ করে বলেন, মো. আনিসুর রহমান অবঃ সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানীর বাসিন্দা। সে বর্তমানে রিটার্ডপ্রাপ্ত, পরিবার নিয়ে সে এলেঙ্গায় বসবাস করছে। মো. আনিসুর এর নামে একটি হয়রানী মূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাসটিক ভাঙ্গারির ব্যবসার সাথে জরিত। কিছুদিন আগে এক ব্যপারী মালামাল দেওয়া নেওয়া করতো। মালামাল দেওয়া নেওয়ার প্রেক্ষিতে পটল বাজারের সোহেল ব্যপারীকে পুলিশে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানায় আনিসুর রহমানের নাম উল্লেখ করেছে। আনিসুর এ ব্যাপারে কিছুই জানে না। সোহেল বলেছে আমি আনিছুরকে মালামাল দিয়েছি। পরে মগড়ার আরেকজনের নাম উল্লেখ করেছে সোহেল। তাকে গ্রেফতার করে। কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন আনিছুর রহামনকেউ গ্রেফতার করা হবে। এই অভিযোগের সাথে কোন ভাবেই জরিত না আনিছুর। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সম্পুর্নভাবে নির্দোষ।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা এলাকাবাসী হিসেবে প্রশাসনিকের নিকট জোর দাবি জানাচ্ছি। যে এমন অভিযোগের ক্ষেত্রে এলাকায় সঠিকও সত্য তথ্য বা তদন্ত সাপেক্ষে আসামীকে প্রেপ্তার করবেন। প্রকৃতপক্ষে যে দোষী এবং অপরাধী তার বিচার আমরা অবশ্যই চাই এবং চাইবো।

তিনি আরো বলেন, এলাকাবাসীর দাবী উক্ত অভিযোগ থেকে মো. আনিসুর রহমানের পক্ষে নির্দোষ হিসেবে প্রতিবেদন দিয়ে তাকে মিথ্যা ও হয়রানী মূলক অভিযোগ থেকে মুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমানিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com