মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সকালের বার্তা:- এক সাথে ২২০ জন কর্মী বৃদ্ধি করলো টাংগাইল শহর জামায়াত,বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখা একসাথে ২২০ জন কর্মী বৃদ্ধি করে তাদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়। বুধবার (৯ জুলাই ) টাংগাইল জেলা মডেল মসজিদে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাংগাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম।শুরুতে দারসুল কুরআন পেশ করেন ১৮ নং ওয়ার্ডের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
Leave a Reply