1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সকালের বার্তা:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল সদর-৫ উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলম, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো.রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব আহমেদ আদি ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং আগামীর সবুজ বাংলাদেশ নির্মাণে তাদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com