1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে ১৫শ’ রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

টাঙ্গাইলে ১৫শ’ রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রি ওষুধও দেয়া হয়। পাশাপাশি ১৫০টি চশমা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে।

চিকিৎসা সেবা নেয়া আরেক রোগী লিজা বলেন, অন্য একজনের মাধ্যমে শুনতে পেয়ে চিকিৎসা সেবা দিতে এসেছি। উনাদের ব্যবহার খুবই ভালো। মাঝে মধ্যে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে আমাদের অনেক উপকৃত হতো।

আরিফুর বলেন, এখানে পরিবেশ ও মান দুটোই ভালো। সবাই সুশৃঙ্খলভাবে সেবা নিয়েছে। এমন আয়োজন করায় বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ জানাই।

১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হয়েছে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুর রহমানসহ সেনাবাহিনীর উদ্ধর্তন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com