মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি ৩, র্যাব-১৪ টাঙ্গাইল এবং সদর কোম্পানি, র্যাব-৯ সিলেট কর্তৃক দুটি পৃথক অভিযানে সোহেল হত্যা কান্ডে জরিত ০৪ জন আসামী গ্রেফতার।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ডিসিস্ট সোহেল আহমদ ও বিবাদী এহিয়া আহমেদ যৌথভাবে গরুর ব্যবসা করে আসছিল। গত ২৯ জুন ২০২৫খ্রি. সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকায় স্থানীয় শাহগলি বাজারে ব্যবসার লাভের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে ঘটনার দিন গত ৩০ জুন ২০২৫খ্রি. সোহেল আহমদ স্থানীয় শাহগলি বাজার হতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বিকাল অনুমান ০৩:০০ ঘটিকায় সোহেল আহমদ তার বাড়ির উত্তর পাশে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীনবারহাল ইউনিয়নের সমসখানী গ্রামস্থ পুরাতন জামে মসজিদ সংলগ্ন খালি ভিটার সামনে পৌছালে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সোহেল আহমদ‘কে পথরোধ করে এলোপাথারী মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম সোহেল আহমেদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ জুলাই ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৮:২৫ ঘটিকায় সোহেল আহমদ মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের বড় ভাই জুবেল আহমদ (৩৮) সিলেট জেলার জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩, তারিখ- ০৯ জুলাই ২০২৫খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র্যাব-৯, সিলেট এর একটি যৌথ আভিযানিক দল ১১ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৯:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন নকলা এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং আসামী ১। জাকির আহমেদ (৪২), ২। এহিয়া আহমদ (৩৪), উভয় পিতা-মফুর আলী, উভয় সাং-সমসখানি (১নং বারহাল ইউনিয়ন), থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদ্বয় কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে রাত অনুমান ১০:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন ভারই এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় ৩নং ও ৪নং আসামী জাবের আহমেদ (২৮), পিতা- মফুর আলী, ২। শান্ত আহমেদ (১৯), পিতা- জাকির আহমেদ, উভয় সাং- সমসখানি (১নং বারহাল ইউনিয়ন), থানা- জকিগঞ্জ, জেলা- সিলেটদ্বয়‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার জকিগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply