মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
অদ্য ১৪ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:২০ ঘটিকায় সিপিসি-৩, র্যাব-১৪, টাংগাইল ও সদর কোম্পানি, র্যাব-১০ কেরানীগঞ্জ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ঘাটাইল থানাধীন ঘাটাইল কেন্দ্রীয় মসজিদের বিপরীতে পাকা রাস্তার উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে জি আর নং-২০৭/১৫ (মুন্সিগঞ্জ গজারিয়া), এবং প্রসেস নং-১৫/২৫ এর ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। মিজানুর রহমান (৫৮), পিতা-মৃত মনসুর আলী, সাং-দক্ষিন ফুলদী, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply