1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ

জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ

সকালের বার্তাঃ– বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার আহবান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে টাংগাইল শহর জামায়াত। ১৬ জুলাই (বুধবার ) টাংগাইল শহরের নতুন বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বাদ আসর মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন টাংগাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলী আকন্দ প্রমুখ। সমাবেশে শহর আমীর সরকারকে জামায়াত ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। তিনি টাংগাইলবাসীকে ১৯ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com