1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মায়া-মন্টু নিউ মার্কেট এর শুভ উদ্বোধন

টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মায়া-মন্টু নিউ মার্কেট এর শুভ উদ্বোধন

সকালের বার্তাঃ-
টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মায়া-মন্টু নিউ মার্কেট নামে বৃহত্তর একটি পাইকারি কাঁচাবাজার এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মার্কেটটি উদ্বোধন করা হয়।
এ সময় রাবনা বাইপাস নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু, অত্র মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শরিফুল ইসলাম, এনামুল হক মনিপাহেলী, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দবির হোসেন রানা, হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির সহ-সভাপতি মাসুদ পারভেজ পান্নু, মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মোতালেব হোসেন রানা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মার্কেটটি নতুন, তাই ক্রেতা সাধারণকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে, যাতে স্বল্প মূল্যে মাল ক্রয় করে তারা অন্যত্র বিক্রি করে লাভবান হতে পারে। খেয়াল রাখতে হবে ক্রেতা সাধারণ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়। তা না হলে ক্রেতা সাধারণ এর উপস্থিতি কমে যাবে। সবশেষে বাজারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com