1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলাম এর ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা করার অভিযোগও রয়েছে উজ্জল হোসেনের বিরুদ্ধে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা।

পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা রানা আহাম্মেদকে। পরবর্তীতে তার স্ত্রী মীরা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com