1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে শ্রমিকদের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে শ্রমিকদের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

সকালের বার্তাঃ-
টাঙ্গাইলে মালয়েশিয়ায় কর্মরত শতাধিক শ্রমিকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার এসএম মাজু কেকাল এসডিএন বিএইচডি ও আর এ কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ কোম্পানির ইনচার্জ হাবিবুর রহমান শ্রমিক নিয়োগের নাম করে প্রায় ১০০ শ্রমিকের বেতন আত্মসাৎ করেছেন। এতে প্রায় ৫ লক্ষ ৫৬ হাজার রিংগিত, যা বাংলাদেশি টাকায় দেড় কোটি টাকার সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, হাবিবুর রহমান কোম্পানি থেকে শ্রমিকদের বেতন তুললেও তা শ্রমিকদের প্রদান করেননি। এ ঘটনায় মালয়েশিয়ায় মামলা হলেও তিনি গা-ঢাকা দেন এবং বাংলাদেশে এসে ভুক্তভোগীদের বিরুদ্ধে উল্টো মামলা করেন।
ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দ্রুত প্রতারণার বিচার ও প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন, মো. সোহেলসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com