মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সকালের বার্তাঃ- টাঙ্গাইলের কালিহাতীতে তুলার বস্তায় ভরে মিনি ট্রাকে করে গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এর মধ্যে আমিনুল ট্রাকচালক এবং বাবু ট্রাকের হেলপার। মোজাহিদ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছেন। পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply