মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আব্দুল লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করেছেন জনতা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা সেখানে উপস্থিত হন।
জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
উপস্থিত জুলাই যোদ্ধারা জানান, এখানে লতিফ কাদের সিদ্দিকী এসেছিলেন। এখানে তার সাঙ্গপাঙ্গ কয়েজন আওয়ামী লীগের নেতাকর্মীও ছিলেন। এরা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। এই দেশে এই জন্য যুদ্ধ করিনি। মানুষের অঙ্গহানি হয়নি। এই দেশে আমাদের সহযোদ্ধাদের গুলি করে হত্যা করা হয়েছে। আজকে তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে।
তারা বলেন, আমরা যখন এই খবর শুনতে পেলাম তখন সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই গুপ্ত আলোচনা এবং এই দুঃসাহস তারা কোথা থেকে পেল? ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় এসে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা দুঃসাহস কোথায় পেল? এই দেশের গণতন্ত্র রক্ষায় আমরা আবার নিজের জীবনকে বিলিয়ে দেবো, কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেবো না।
Leave a Reply