1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ছিনতাইকারী চক্রের সক্রিয় পলাতক সদস্য সুমনকে গ্রেফতার করছে র‍্যাব

ছিনতাইকারী চক্রের সক্রিয় পলাতক সদস্য সুমনকে গ্রেফতার করছে র‍্যাব

সকালের বার্তাঃ- ছিনতাইকারী চক্রের সক্রিয় পলাতক সদস্য সুমন (২২) সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক গ্রেফতার।*

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মো. বেলাল হোসেন (৪৩) এর ছেলে ভিকটিম নাজমুল হোসেন (২৩) গত ০২ আগস্ট ২০২৫ তারিখ ভোর অনুমান ৪.৪৫ ঘটিকায় নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার পথে ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে কালিহাতি থানাধীন হিজুলি সাকিনস্থ নবনির্মিত মসজিদের সামনে পৌছিলে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ২ টি মোটরসাইকেলে করে ভিকটিমের পথরোধ করে ধারালো অস্ত্র দ্বারা মৃত্যুভয় দেখিয়ে নগদ ১০ হাজার টাকা এবং ১ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই তারিখ ০৫.১০ ঘটিকায় উক্ত ছিনতাইকারীরা একই কায়দায় আঃ মান্নান (৪৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় জনগনের সহায়তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আসামিদের আটক করার চেষ্টা করলে ১ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০৪ জনকে আসামি করে কালিহাতি থানায় একটি দস্যুতা মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩ আগস্ট ২৫, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৭০। উক্ত মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১৪, ময়মনসিংহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার সহ ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে, সিপিসি-৩ র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ধৃত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুমান ১৬:৫০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন এনায়েতপুর গ্রামস্থ হাজেরাঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এজাহারনামীয় সক্রিয় পলাতক সদস্য সুমন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com