মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে টাঙ্গাইল ঘাটাইল থানার ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার পূর্বক অভিযুক্ত নাসির উদ্দীন (১৮) গ্রেফতার।
এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর কলেজ পড়ুয়া নাবালিকা মেয়েকে ধৃত আসামী মোবাইল ফোন সহ বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিতো। বাদীর মেয়ে প্রস্তাবে রাজী না হলে ধৃত অভিযুক্ত ক্ষুদ্ধ হয়ে উঠে। বাদী অভিযুক্তের অভিভাবকদের বিষয়টি অবগত করলে তারা কোন কর্ণপাত না করে বিয়ের প্রস্তাব প্রদান করে। বাদীর মেয়ে নাবালিকা হওয়ায় বিবাহ দিতে অপরাগতা প্রকাশ করে। তৎপ্রেক্ষিতে গত ১৮ জুলাই ২০২৫ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকায় ধৃত অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগণের সহায়তায় বাদীর বসতবাড়ীর কিছুদূর থেকে বাদীর নাবালিকা কন্যাকে অপহরণ করে অভিযুক্তের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ভিকটিম এর মাতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ঘাটাইল থানার মামলা নং-০১, তারিখ-০১ আগস্ট ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)/৩০ রুজু হয়।
এরই প্রেক্ষিতে, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. অনুমান ২২:৩০ ঘটিকায় সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সহায়তায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন হারুয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত নাসির উদ্দীন (১৮) কে গ্রেফতার করতঃ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply