1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইল জেলার সদর থানার মেরাজ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

টাঙ্গাইল জেলার সদর থানার মেরাজ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সকালের বার্তাঃ-
মামলার এজাহারসূত্রে জানা যায় যে, ভিকটিম মেরাজ (১৭) ও ধৃত আসামী মোঃ সোহেল (২০) একই এলাকার বাসিন্দা এবং একে উপরের বন্ধু। গত ০৪ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২০:০০ ঘটিকায় ব্যাডমিন্টন খেলার কথা বলে ধৃত আসামী ভিকটিম মেরাজ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ধৃত আসামী এবং ভিকটিমের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম মেরাজ খেলা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে টাঙ্গাইল জেলার সদর থানাধীন বীরপুশিয়া সাকিনস্থ জুম্মাবাড়ি জামে মসজিদের সামনে কাচা রাস্তার উপর পৌছালে ধৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম মেরাজ কে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের দাদা টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-০৬ এপ্রিল ২০২৫ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৫০৬ সংযোজন ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিসি-২ , র্যাব-১, উত্তরা ঢাকা এর সহায়তায় ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. অনুমান সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় ডিএমপি ঢাকার দক্ষিনখান থানাধীন গাওয়াইর বাজার, মাদ্রাসা রোড, উমর ফারুক জেনারেল স্টোর এর সামনে হতে টাঙ্গাইল জেলার সদর থানার মেরাজ (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ সোহেল (২০), জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com