মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজি যোগে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে টাঙ্গাইল নাগরপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে । উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন দেলদুয়ার-টাঙ্গাইল রোডস্থ মোহাম্মদপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশী করাকালে সিগনাল দিয়ে সিএনজি থামানো হয়। সিএনজি তল্লাশীকালে মর্জিনা বেগম (৩৮), পিতা-হাফিজ উদ্দিন দর্জি@ মজিবুর দর্জি, সাং-বাহাকোদিয়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর’কে ৩,৯৫০ (তিন হাজার নয়শত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০১ টি স্মার্ট ফোন, এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ২,০০০/- (দুই হাজার ) টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের বাজার মূল্য- ১১,৮৬,৫০০/-(এগার লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত) টাকা।

সহ একই কোম্পানির অপর আর একটি অভিযানিক দল কুষ্টিয়ার দৌলতপুরের ডাকাতী মামলার আসামী মোঃ সামাদ মন্ডল (৩৫) কে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে গ্রেফতার করে।মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মোঃ মোক্তার হোসেন (৪৮) কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। ঘটনার দিন গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. অনুমান রাত ১০:০০ ঘটিকায় বাদী ও তার পরিবারের লোকজন রাতের খাবার শেষ করে নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির বাউন্ডারির টিনের বেড়া কেটে বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করে বাদী ও তার পরিবারের লোকজকে মারপিট শুরু করে এবং গুলি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের সকল সদস্যদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ তিন লক্ষ টাকা এবং পালিত গরু, ছাগল, মুরগি লুণ্ঠন করে আনুমানিক ৬,৫৭,৫০০/- (ছয় লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা নিয়ে আসামীগণ পালিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ মোক্তার হোসেন (৪৮), পিতা-মৃত রেজাউল হক, সাং-বাগোয়ান টেনশন বাজার, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার-৩২, তারিখ-২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজুর পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতার করতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সদর কোম্পানি, র্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৯ অক্টোবর ২০২৫ খ্রি. রাত অনুমান ২৩:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে হতে কুষ্টিয়া দৌলতপুর থানার ডাকাতি মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ সামাদ মন্ডল (৩৫), ভাদু মন্ডল, সাং-মাদাপুর মিস্ত্রিপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া দৌলতপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হহস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারিকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় মামলা দায়ের পূর্বক আসামীসহ আলামত হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply