1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া

ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া

সকালের বার্তাঃ- সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোকমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোর উদ্যেগে টাঙ্গাইল সদর এর বাঘিল ইউনিয়নের রহমানিয়া মাহমুদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাদ যোহর অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। বেগম খালেদা জিয়ার জন্য জানের বদলে জান তথা সদকাহ হিসেবে খাসি জবাই করে মাদ্রাসার ছাত্রদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতা কর্মীরা। ব্যারিস্টার জিয়া বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া একজন আইডল। তাকে এই গণতন্ত্র পূণ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের সবসময় প্রয়োজন। তিনি আরো বলেন বাংলাদেশের জনগণ জানে বেগম খালেদা জিয়া একটি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি কোটি মানুষের আবেগ এবং অনুভূতি। ইন শা আল্লাহ্ আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাজী মাহমুদ আলম বিশেষ অতিথি ছিলেন এডভোকেট খোরশেদ আলম টাঙ্গাইল জজ কোর্ট। আরো উপস্থিত ছিলেন মো.ইকবাল আলম,মো.জাহিদুল আলম,হাবিবুল আলম,মাষ্টার ফজলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com