1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে দীর্ঘদিন পর সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন

টাঙ্গাইলে দীর্ঘদিন পর সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন

সকালের বার্তাঃ-
দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ট্রেনে উঠে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এ স্টেলনটির উদ্বোধণ করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সোনালিয়া ও করটিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার শতশত মানুষ উপস্থিত হন।
স্থানীয়রা জানান, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এই রেলস্টশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাক মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করবে। এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ সুবিধা ভোগ করবে।
স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী রাসেল বলেন, ‘স্টেশনটি চালু না হওয়ার ফলে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছিল। স্টেশনটি চালুর পর তিন উপজেলার কয়েক লাখ মানুষ এ সুবিধা পাবে।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘স্টেশনটি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে ২০১০ সালের দিকে নির্মিত হয়েছে। এটি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার সীমান্তবর্তী। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হচ্ছিল না। দীর্ঘদিন পর আজ স্টেশনটি চালু হয়েছে। করটিয়া একটি বাণিজ্যিক এলাকা। এখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি করছি।’
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘প্রথমে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com