1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থী ও ভোটারদের শপথ

টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থী ও ভোটারদের শপথ

সকালের বার্তাঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও ভোটাররা শপথ গ্রহণ করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় এই শপথ নেওয়া হয়।

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, টাঙ্গাইল এই সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করা এবং সহিংসতা পরিহারের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী, জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী, জেলা এনসিপি’র সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনটির ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার।
অনুষ্ঠানে সম্প্রীতি সংলাপ পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় জেলা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,  সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com