1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের

বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের

সকালের বার্তাঃ-

বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সোমবার দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিএনপির সঙ্গে দুইটি আসনে সমঝোতার প্রস্তাব থাকলেও তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে দলীয় প্রতীক নিয়ে এককভাবে দেশের ৩০০ আসনেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

তিনি জানান, আজকের সভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আগ্রহী মনোনয়নপ্রত্যাশী এবং অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় এবং সে লক্ষ্যেই এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবু হানিফ আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে। এরপর আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। এর আগে গতকাল রোববার বিএনপির সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। ওই বৈঠকে দলটি বিএনপির কাছে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয়। তবে বৈঠকে বিএনপি পক্ষ থেকে মাত্র দুটি আসনে সমঝোতার সিদ্ধান্ত জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com