1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে টাঙ্গাইল ঘাটাইল থানার ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও আসামী নাসির উদ্দীন গ্রেফতার

র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে টাঙ্গাইল ঘাটাইল থানার ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও আসামী নাসির উদ্দীন গ্রেফতার

সকালের বার্তাঃ-  সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে টাঙ্গাইল ঘাটাইল থানার ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার পূর্বক অভিযুক্ত নাসির উদ্দীন (১৮) গ্রেফতার।

এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর কলেজ পড়ুয়া নাবালিকা মেয়েকে ধৃত আসামী মোবাইল ফোন সহ বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিতো। বাদীর মেয়ে প্রস্তাবে রাজী না হলে ধৃত অভিযুক্ত ক্ষুদ্ধ হয়ে উঠে। বাদী অভিযুক্তের অভিভাবকদের বিষয়টি অবগত করলে তারা কোন কর্ণপাত না করে বিয়ের প্রস্তাব প্রদান করে। বাদীর মেয়ে নাবালিকা হওয়ায় বিবাহ দিতে অপরাগতা প্রকাশ করে। তৎপ্রেক্ষিতে গত ১৮ জুলাই ২০২৫ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকায় ধৃত অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগণের সহায়তায় বাদীর বসতবাড়ীর কিছুদূর থেকে বাদীর নাবালিকা কন্যাকে অপহরণ করে অভিযুক্তের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ভিকটিম এর মাতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ঘাটাইল থানার মামলা নং-০১, তারিখ-০১ আগস্ট ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)/৩০ রুজু হয়।

এরই প্রেক্ষিতে, সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. অনুমান ২২:৩০ ঘটিকায় সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সহায়তায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন হারুয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত নাসির উদ্দীন (১৮) কে গ্রেফতার করতঃ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com