1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ঘাটাইলে জামায়াত নেতার ইন্তেকাল -জেলা আমীরের শোক বার্তা

ঘাটাইলে জামায়াত নেতার ইন্তেকাল -জেলা আমীরের শোক বার্তা

সকালের বার্তাঃ- মঙ্গলবার (২৫ মার্চ) টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. হযরত আলী (৬৮) হার্ট অ্যাটাক করে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনুমানিক রাত ১২ টায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা জিউন । এর আগে ২৩ মার্চ হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াতের রুকন ছিলেন । তার গ্রামের বাড়ি মাইজবাড়ি। তিনিদুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

জেলা আমীর ও সহকারী সেক্রেটারির শোক বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি জামায়াত নেতা হযরত আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও জেলা সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মো. হযরত আলীর ইন্তেকালে জামায়াত এক নিবেদিত প্রাণ সাথীকে হারালো যার অভার পূরণ হবার নয়। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com