1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে –

মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে –

সকালের বার্তাঃ- টাংগাইলে শিক্ষক সমাবেশে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক

মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নুরুল হক। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নানাবিধ সমস্যা বিদ্যমান। এ সমস্যাগুলো এক দিনে তৈরি হয়নি। এতগুলো সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় লাগবে। তবে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি শনিবার (১৪ জুন) টাংগাইল জেলা শিল্পকলা একাডেমিতে মাদ্রাসা শিক্ষক সংগঠনগুলো আয়োজিত এক সমাবেশে উপর্যুক্ত কথাগুলো বলেন। করোটিয়া রোকেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের টাংগাইল জেলা সভাপতি আহসান হাবীব মাসুদ,অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ আলী আকবর, কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনর রশীদ খান,অধ্যক্ষ আফজাল হোসাইন, মাওলানা আবুল হাশেম, আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার প্রশাসনিক সমস্যা যেমন আছে তেমনি শিক্ষকদেরও দূর্বলতা আছে। সময়মত ক্লাসে আসা,ঠিকমতো ক্লাস পরিচালনা করা, নকলে সহযোগিতা না করা এগুলো শিক্ষদের দায়িত্বের অন্তর্ভুক্ত। যেসকল শিক্ষক নকলে সহযোগিতা করে পরবর্তীতে শিক্ষার্থীরা সারাজীবন ঔ শিক্ষকদের অভিশাপ দিতে থাকে। তিনি বিভিন্ন মাদ্রাসা পরিদর্শনকালে যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলো আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। মাদ্রাসা শিক্ষা জাতীয়করণসহ নানাবিধ দাবির বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য ফ্যাসিবাদীরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পালিয়ে গেছে। যারা মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখে অথবা ধ্বংস করতে চায় তাদের ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। যাতে আগামীতে মাদ্রাসা শিক্ষা বিরোধী কেউ ক্ষমতায় আসতে না পারে। সমাবেশে টাংগাইল জেলার প্রতিটি মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com